হাসিবুর রহমান (পিরোজপুর):
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সাচিয়া খেয়াঘাট সংলগ্ন তীব্র তালতলা নদীভাঙন এলাকা পরিদর্শন করেছে নাজিরপুর ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল।
পরিদর্শনকালে নদীভাঙনের ফলে স্থানীয় বাসিন্দাদের গৃহহীন হওয়ার ঝুঁকি ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে প্রত্যক্ষ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তাঁদের নানা সমস্যা ও দাবির কথা শোনেন তাঁরা।
পরিদর্শনে যাঁরা উপস্থিত ছিলেন
উক্ত নদীভাঙন পরিদর্শনে উপস্থিত ছিলেন নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, প্রকৌশলী মো. আলী নেওয়াজ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকার মো. মোতাসিম বিল্লাহ। এ ছাড়া পরিদর্শনের সময় এলাকার বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ এসময় নদীভাঙন প্রতিরোধে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ ও দ্রুত প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
আরও পড়ুনঃ মিরসরাইয়ে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩
বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে অবরুদ্ধ এসিল্যান্ড, মামলায় আসামি অর্ধশতাধিক
