ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক মোড়েলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত, সুন্দরবন রক্ষার আহ্বান তরুণদের

মোড়েলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত, সুন্দরবন রক্ষার আহ্বান তরুণদের

মোড়েলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় তরুণদের অংশগ্রহণ

পলাশ সাদিয়াল (স্টাফ রিপোর্টার):

মোড়েলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত, সুন্দরবন রক্ষার আহ্বান তরুণদের

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে আলোচনা সভা ও সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ আগস্ট মঙ্গলবার দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মোড়েলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় যাঁরা উপস্থিত ছিলেন

সভায় সভাপতির দায়িত্ব পালন করেন মোড়েলগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। এ ছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

‘সুন্দরবন বাঁচলে আমরাও বাঁচব’

আন্তর্জাতিক যুব দিবসের এই আয়োজনে অংশ নেয় ‘ইয়ুথ ফর দ্য সুন্দরবন, মোড়েলগঞ্জ’-এর সক্রিয় যুব সদস্যরা। সভায় সংগঠনের প্রচার সম্পাদক ছোঁয়া খান বক্তব্য রাখেন। তিনি সংগঠনের প্রতিষ্ঠা থেকে বর্তমান পর্যন্ত পথচলা, সুন্দরবন ও উপকূলীয় পরিবেশ রক্ষায় গৃহীত বিভিন্ন উদ্যোগ, বৃক্ষরোপণ, সচেতনতা ক্যাম্পেইন এবং তরুণদের সম্পৃক্ত করার কাজ তুলে ধরেন। তিনি বলেন, “সুন্দরবন বাঁচলে আমরাও বাঁচব। তরুণেরাই পারে প্লাস্টিকমুক্ত, সবুজ মোড়েলগঞ্জ গড়তে।”

পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ

সভার অন্যতম আকর্ষণ ছিল পরিবেশ সচেতনতা কার্যক্রম। অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে রূপান্তরের প্রদত্ত পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ করা হয়। এ সময় বক্তারা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে প্লাস্টিক দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বিকল্প হিসেবে পাটের ব্যাগ ও কাপড়ের ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় তরুণদের নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাঁদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে তরুণদের ইতিবাচক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং ‘ইয়ুথ ফর দ্য সুন্দরবন’-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুনঃ সৈয়দপুরে জব্দ ৮৮ টন নিষিদ্ধ কীটনাশক উধাও, তদন্তে বিসিক

নাজিরপুর-ঢাকা মহাসড়কে চালবোঝাই ট্রাক খাদে উল্টে দুর্ঘটনা

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর