নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ১৯১ পিস ইয়াবা ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এসব অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে মাদক ব্যবসায়ী, ৫৪ জনকে মাদকসেবী, ছয়জনকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, তিনজনকে নিয়মিত মামলার আসামি, একজনকে অন্যান্য ধারার মামলার আসামি এবং চারজনকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ১৮ পিস ইয়াবা সহ একজনকে মাদক ব্যবসায়ী এবং তিনজনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ থানায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানার অভিযানে ৭৩ পিস ইয়াবা সহ পাঁচজনকে মাদক ব্যবসায়ী এবং ১৮ জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় তিনজন, নিয়মিত মামলায় দুজন, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ থানায় মোট গ্রেপ্তার হয়েছেন ৩০ জন। সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নয়জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানায় একজন, নিয়মিত মামলায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানার অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দুজন মাদকসেবী ও গ্রেপ্তারি পরোয়ানায় একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার অভিযানে ২৩ হাজার ৭৫ পিস ইয়াবাসহ ছয়জনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৬ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য সহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা সহ একজনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তিনজন মাদকসেবী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আড়াইহাজার থানার অভিযানে তিনজন মাদক সেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এ সংবাদ লেখা পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ নীলফামারীতে শুরু হয়েছে জেলা ইজতেমা, এক লাখের অধিক মুসল্লি সমাগমের আশা
নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, ৪ চালককে সম্মাননা প্রদান