ঢাকা
ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন শাখার নেতাদের শোকজ

পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন শাখার নেতাদের শোকজ

পত্নীতলায় কোকো স্মৃতি সংসদের শোকজ নোটিশের কপি

মোঃ ছাব্বির হাসান

সাংগঠনিক দায়িত্ব অবহেলার অভিযোগে নওগাঁর পত্নীতলা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের অধীনস্থ পাঁচটি ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) পত্নীতলা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. আবু হোরাইরা (বিল্লা) ও সাধারণ সম্পাদক মো. সনি ইসলামের (বাপ্পি) নির্দেশে দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. নাঈম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সাংগঠনিক পদে থেকে দায়িত্বে অবহেলার কারণে কেন তাঁদের বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

যেসব শাখা শোকজ পেয়েছে

শোকজ পাওয়া ইউনিয়ন শাখাগুলো হলো—

  • নির্মেইল ইউনিয়ন: সভাপতি ও সাধারণ সম্পাদক
  • আমাইড় ইউনিয়ন: সভাপতি ও সাধারণ সম্পাদক
  • দিবর ইউনিয়ন: সভাপতি ও সাধারণ সম্পাদক
  • আকবরপুর ইউনিয়ন: সভাপতি
  • কৃষ্ণপুর ইউনিয়ন: সাধারণ সম্পাদক

জবাব দিতে হবে ১৬ আগস্টের মধ্যে

নোটিশে উল্লিখিত দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী ১৬ আগস্টের মধ্যে পত্নীতলা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত জবাব ও ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ নীলফামারীর কিশোরগঞ্জে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পিরোজপুরে ডেঙ্গু রোগী আট মাসে ১২৮৫ জন, বরিশাল বিভাগে সর্বোচ্চ

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর