ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home জাতীয় রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন আপনিও। কিভাবে?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন আপনিও। কিভাবে?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতীকী ছবি

ডেক্স রিপোর্টঃ

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সম্ভাব্য কয়েকজনের নাম নিয়ে নানা আলোচনা থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। ফলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে যাচ্ছেন, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

তবে রাষ্ট্রপতি নির্বাচনে শুধু আলোচনায় থাকা রাজনৈতিক বা বিশিষ্ট ব্যক্তিরাই প্রার্থী হতে পারেন—বিষয়টি এমন নয়। নির্ধারিত যোগ্যতা পূরণ করলে দেশের একজন নাগরিকও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পান। এমনকি আপনিও প্রার্থী হতে পারেন। তবে এর জন্য নির্দিষ্ট কিছু সাংবিধানিক ও আইনি শর্ত পূরণ করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটাররা সরাসরি ভোট দিতে পারেন না। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা নির্বাচকমণ্ডলীর সদস্য হিসেবে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। তাই রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পাশাপাশি মনোনয়ন বৈধ হওয়ার জন্যও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

বর্তমান নির্বাচনী তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য ব্যক্তি মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার প্রথম শর্ত হলো বয়স। প্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে। একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য যে যোগ্যতাগুলো প্রয়োজন, সেগুলোও প্রার্থীর থাকতে হবে। এ ছাড়া অভিশংসনের মাধ্যমে আগে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হয়েছেন—এমন ব্যক্তি আবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

তবে এসব যোগ্যতা পূরণ করলেই সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হওয়া যাবে না। মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে সংসদ সদস্যের সমর্থনও প্রয়োজন হবে। একজন সংসদ সদস্যকে প্রার্থীকে প্রস্তাব করতে হবে এবং আরেকজন সংসদ সদস্যকে সেই প্রার্থিতা সমর্থন করতে হবে।

অর্থাৎ, বয়স ও অন্যান্য যোগ্যতা পূরণ করলেও কোনো নাগরিক একা নিজের ইচ্ছায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারবেন না। মনোনয়ন প্রক্রিয়ায় সংসদ সদস্যের প্রস্তাব ও সমর্থন প্রয়োজন হবে। সব শর্ত পূরণ করে মনোনয়ন দাখিলের পর সেটি বৈধ কি না, তা নির্ধারণের দায়িত্ব থাকবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনীত কর্মকর্তার ওপর।

রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে সংসদ কক্ষে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর একাধিক প্রার্থী না থাকলে এবং একজনের মনোনয়ন বৈধ হিসেবে বহাল থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত কে প্রার্থী হচ্ছেন এবং নির্বাচনের চূড়ান্ত ফল কী হবে, তা নির্ভর করবে মনোনয়ন প্রক্রিয়া ও পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে ‘আল আকসা সরিষা মিল’-এর যাত্রা শুরু

বরিশালে উদ্বোধন হলো রিহ্যাব হেলথ কেয়ার অ্যান্ড নার্সিং হোম

সত্য সংবাদের সকর খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর