ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

বারইয়ারহাটে পূবালী ব্যাংকের বুথ উদ্বোধন করছেন উপমহাব্যবস্থাপক এ কে এম মাসুদ

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিতে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাজারের আবুল কোম্পানি মার্কেটে অবস্থিত পূবালী ব্যাংকের বারইয়ারহাট বাজার শাখার আওতাধীন বুথটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম উত্তরাঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক এ কে এম মাসুদ। পূবালী ব্যাংক পিএলসি বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হোসাইন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক দিদারুল আলম মিয়াজী।

এ সময় মিঠাছড়া শাখার ব্যবস্থাপক এরশাদ মুরাদ চৌধুরী, বড়তাকিয়া শাখার ব্যবস্থাপক মাইনুদ্দিন, জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আজিজুর রহমান এবং করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমেদ উল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ মুসা, ফারুক, লুৎফুর রহমান ও সিরাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী সত্য সংবাদ প্রতিনিধি এম আনোয়ার হোসেন ও এম মাঈন উদ্দিন এবং স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম মাসুদ বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক পিএলসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের সময় ও ভোগান্তি কমিয়ে ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করাই আমাদের অন্যতম লক্ষ্য। ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালুর মাধ্যমে গ্রাহকেরা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবা গ্রহণের আরও সুযোগ পাবেন।” তিনি আরও বলেন, “বর্তমান সময়ে ব্যাংকিং কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো, লেনদেনে স্বচ্ছতা বাড়ানো এবং গ্রাহকদের আধুনিক সেবার আওতায় আনতে ক্যাশলেস ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবার অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে আমরা আশাবাদী।”

বিশেষ অতিথি দিদারুল আলম মিয়াজী বলেন, বারইয়ারহাট একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা সহজলভ্য হলে ব্যবসায়িক লেনদেন আরও গতিশীল হবে এবং গ্রাহকেরা উপকৃত হবেন।

সভাপতির বক্তব্যে ফারুক হোসাইন মাহমুদ বলেন, “গ্রাহকদের চাহিদা অনুযায়ী উন্নত ও মানসম্মত ব্যাংকিং সেবা দেওয়াই আমাদের অঙ্গীকার। নতুন এই বুথের মাধ্যমে বারইয়ারহাট বাজারের গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”

আরও পড়ুনঃ ডিমলায় অবৈধ্যভাবে উত্তোলনকৃত ২৫ হাজার ঘনফুট পাথর ও ৫ ক্রাশার মেশিন সহ একটি ট্রাক আটক

বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

সত্য সংবাদের সকল খবর একসাথে পেতে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর