ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home স্পোর্টস মরহুম শানাল স্মৃতি গোল্ডকাপে চ্যাম্পিয়ন ঢাকা জেলা নারী ফুটবল দল

মরহুম শানাল স্মৃতি গোল্ডকাপে চ্যাম্পিয়ন ঢাকা জেলা নারী ফুটবল দল

মরহুম শানাল স্মৃতি গোল্ডকাপ

শহীদুল ইসলাম শরীফ (নবাবগঞ্জ, ঢাকা):

মরহুম শানাল স্মৃতি গোল্ডকাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাগুরা জেলা নারী ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা নারী ফুটবল দল। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হযরতপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে তারা।

রোমাঞ্চকর ফাইনালে ঢাকার দাপট

হযরতপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ফাইনাল দেখতে স্থানীয়সহ আশপাশের এলাকা থেকে হাজারো দর্শক মাঠে ভিড় করেন। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোল করতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় উভয় দল।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ঢাকা জেলা নারী ফুটবল দল। ধারাবাহিক আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে ম্যাচের শেষ দিকে দুটি গোল আদায় করে নেয় তারা। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মরহুম শানাল স্মৃতি গোল্ডকাপ-এর শিরোপা নিজেদের করে নেয় ঢাকা জেলা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যা বলা হলো

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক

তিনি বলেন, মেয়েদের ক্রীড়ায় অংশগ্রহণ দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বিজয়ী ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের নৈপুণ্যের প্রশংসা করেন এবং নারী ফুটবলের বিকাশে হযরতপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় তিনি ভবিষ্যতেও দোহার-নবাবগঞ্জ অঞ্চলের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

হযরতপুর স্পোর্টিং ক্লাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ সত্য সংবাদের কুইজে সঠিক উত্তরদাতাদের তালিকা প্রকাশ, লটারিতে বিজয়ী হবেন তিনজন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর