ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক নীলফামারীতে এনসিটিএফের ‘এক শিশু, এক গাছ’ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নীলফামারীতে এনসিটিএফের ‘এক শিশু, এক গাছ’ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে এনসিটিএফের শিশুরা

শোভন ভট্টাচার্য্য (নীলফামারি):

নীলফামারীতে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ)-এর শিশুরা একটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। ‘এক শিশু, এক গাছ, সবুজ হোক চারপাশ’—এই স্লোগান নিয়ে সোমবার বিকেলে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুজ্জামান ফিরোজ, জ্যেষ্ঠ শিক্ষক শিরিন বানু ও রেজওয়ানুল ইসলাম, এনসিটিএফের সভাপতি জেড এম লাবিব, সহসভাপতি জানকী রানী, সাংগঠনিক সম্পাদক জিফাত ইসলাম এবং সংগঠনের উপদেষ্টা ও নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রূপম মোহসিন রেজা প্রমুখ।

পর্যায়ক্রমে শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া হবে কর্মসূচি

সংগঠনের উপদেষ্টা রূপম মোহসিন রেজা বলেন, সোমবার নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, রাবেয়া বালিকা বিদ্যানিকেতনসহ শহরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রজাতির মোট এক হাজার চারা রোপণ করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ জবিতে শ্রাবণের চতুর্থ সোমবারে মহাদেবের দুগ্ধ ও জলাভিষেক অনুষ্ঠিত

জবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান ঘিরে ঘটনায় উপাচার্যকে স্মারকলিপি

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর