ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home রাজনীতি যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক নূরুজ্জামান

যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক নূরুজ্জামান

যশোরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদনের প্রতীকী চিত্র

যশোর জেলা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। কমিটির আহ্বায়ক হিসেবে মো. নূরুজ্জামান এবং সদস্যসচিব হিসেবে মো. মনিরুজ্জামান আজাদকে মনোনীত করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে যশোর জেলা শাখার এই কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের যশোর জেলার সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা।

কমিটির অন্যান্য সদস্যরা

অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. শহীদুল ইসলাম জাবির এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুল। কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব দায়িত্বে আছেন প্রকৌশলী আরিফ জামান এবং যুগ্ম সদস্যসচিব দায়িত্বে আছেন সাজিদ সারোয়ার ও মো. বাদল উর রহমান।

এ ছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক দায়িত্বে আছেন সালমা আক্তার আশা ও আব্দুল মতিন। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন প্রকৌশলী বায়েজিদ হোসাইন।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা

কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রে জমা দিতে হবে।

আরও পড়ুনঃ নীলফামারীতে এনসিটিএফের ‘এক শিশু, এক গাছ’ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জবিতে শ্রাবণের চতুর্থ সোমবারে মহাদেবের দুগ্ধ ও জলাভিষেক অনুষ্ঠিত

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর