শোভন ভট্টচার্য্য (নীলফামারি):
সৈয়দপুর বিসিক শিল্পনগরীর সিলগালাকৃত গুদাম থেকে প্রশাসনের জব্দ করা প্রায় দুই কোটি টাকা মূল্যের ৮৮ টন নিষিদ্ধ কীটনাশক উধাও হওয়ার ঘটনায় তদন্তে নেমেছে নীলফামারী জেলাস্থ বিসিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিসিকের তিন সদস্যের তদন্ত দল গুদামটি ও আশপাশের এলাকা পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে।
যেভাবে ঘটনার সূত্রপাত
জানা গেছে, ২০২৪ সালের ২৫ জুন প্রশাসনের অভিযানে এসিআই কোম্পানির নিষিদ্ধ ‘বিফার ৫ জি’ কীটনাশক জব্দ করে ওই গুদামে রাখা হয়। পরে গুদামটি সিলগালা করা হয়। কিন্তু চলতি বছরের ২৯ জুলাই আদালতের নির্দেশে কীটনাশক ধ্বংস করতে গিয়ে দেখা যায়, গুদামে নেই জব্দ করা সেই বিপুল পরিমাণ কীটনাশক। পড়ে আছে মাত্র ১২৩টি এক কেজির ছেঁড়া-ফাটা প্যাকেট।
মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত শুরু
চুরির ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দেয়। এরই প্রেক্ষিতে এই তদন্ত করা হয়।
বিসিক কর্তৃপক্ষের বক্তব্য
তদন্ত শেষে বিসিকের পরিচালক আরিফুল হক বলেন, সার্বিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। এটি বিসিকের অভ্যন্তরীণ তদন্ত হওয়ায় এখনই বিস্তারিত বলা সম্ভব নয় বলে জানান তিনি।
আরও পড়ুনঃ নাজিরপুর-ঢাকা মহাসড়কে চালবোঝাই ট্রাক খাদে উল্টে দুর্ঘটনা
বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের নৈতিকতা শেখাতে দোকানদারবিহীন ‘সততা স্টোর’
