ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

পত্নীতলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ

মোঃ ছাব্বির হাসান (বিশেষ প্রতিনিধি):

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে এই সভা হয়।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এ. জেড. মিজানের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।

সভায় আরও যাঁরা উপস্থিত ছিলেন

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সহসভাপতি মো. আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার। এ ছাড়া নজিপুর পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মো. এ. জেড. মিজান ও মো. আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ডোমারের সোহান এবার মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

ডিমলায় তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর