ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্তুতি সভায় নেতাকর্মীরা

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ হবে পুরো নারায়ণগঞ্জের আকর্ষণ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশের মানুষ যে ভালোবাসে, তাঁর কার্যকলাপে আজ তিনি জনপ্রিয়তায় অনন্য চূড়ায় পৌঁছেছেন, তার প্রতিফলন দেখা যাবে প্রতিষ্ঠাবার্ষিকীতে। সোনারগাঁ বিএনপি ও অঙ্গসংগঠন সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই দিনটি উদযাপন করবে বলে জানান তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন নেতাকর্মীরা

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, সাংসদের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, সহসভাপতি মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম সরকার, রফিকুল ইসলাম বিডিআর, ডা. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, সাফিন উদ্দিন মজনু, আতাউর রহমান, জয়নাল আবেদীন, আব্দুর রহমান সরকার, আবুবকর সিদ্দিক, আলমগীর মেম্বার, ক্রীড়াবিষয়ক সম্পাদক আব্দুল করিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালাউদ্দিন সালু, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুল হক, জাসাসের সভাপতি আমির হোসেন, ওলামা দলের সভাপতি মাওলানা ওমর ফারুক, যুবদল নেতা মাসুম রানা, রাকিব হাসান, সোহেল রানাসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ মনোহরদীতে গাঁজা সেবনে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে পান আনতে পাঠিয়ে কিশোরের ভ্যান ছিনতাই

সত্য সংবাদের ভিডিও খবর পড়তেে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর