ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মিশনপাড়ায় সমাবেশ শেষে র‌্যালিটি বের করা হয়।

র‌্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি আস্থা রেখে দলকে নির্বাচিত করেছে। জনগণের দেওয়া সম্মান ও দায়িত্ব সুসংগঠিতভাবে ধরে রাখা প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব।

নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় ও ব্যক্তিগত জীবন পরিচালনা করতে হবে। র‌্যালিতে সুশৃঙ্খলভাবে অংশ নিয়ে নারায়ণগঞ্জবাসীর কাছে দলের ভাবমূর্তি তুলে ধরতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দল ও সরকারকে সমালোচিত করা যাবে না।

তিনি আরও বলেন, বিগত ১৫-১৬ বছরের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের পথ অনুসরণ করে চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। চাঁদাবাজি, মাদক ও দখলদারিত্বমুক্ত আধুনিক বাংলাদেশ গড়াই তাঁদের লক্ষ্য।

সমাবেশ শেষে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। মিশনপাড়া থেকে শুরু হয়ে র‌্যালিটি চাষাঢ়া প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু ও ফতেহ রেজা রিপনসহ মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সহসভাপতি ডক্টর মজিবুর রহমান, মহানগর কৃষক দলের সদস্য ফয়সাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোমিনুল হক বাবু, আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাসহ সদর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। র‌্যালিতে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও অংশ নেন।

আরও পড়ুনঃ ফতুল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, পোনা মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

নীলফামারী সরকারি কলেজে ১,৮০০ নবাগত শিক্ষার্থীকে বরণ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর