ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক গুলিস্তানে চার লেন রাস্তার তিন লেনই হকারদের দখলে, যানজটে চরম ভোগান্তি

গুলিস্তানে চার লেন রাস্তার তিন লেনই হকারদের দখলে, যানজটে চরম ভোগান্তি

গুলিস্তানে চার লেনের তিন লেনই হকারদের দখলে

যাত্রাবাড়ী থানা প্রতিনিধিঃ

গুলিস্তানে চার লেনের তিন লেনই হকারদের দখলে চলে যাওয়ায় রাজধানীর অন্যতম ব্যস্ত ও বাণিজ্যিক এই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। প্রতিদিন পথচারী ও যানবাহন চালকদের ঝুঁকি নিয়ে দীর্ঘ সময় ধরে এই এলাকা পার হতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, গুলিস্তানের প্রধান সড়কগুলোর চার লেনের মধ্যে অন্তত তিন লেনই হকারদের দখলে। পোশাক, জুতা, ইলেকট্রনিক পণ্য ও খাবারের অস্থায়ী দোকান বসিয়ে সড়ককে একপ্রকার উন্মুক্ত বাজারে পরিণত করা হয়েছে। এতে যান চলাচলের জন্য অবশিষ্ট থাকছে প্রায় এক লেন সমপরিমান যায়গা। সংকীর্ণ এই পথ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করায় কয়েক মিনিটের পথ পাড়ি দিতে দীর্ঘ সময় প্রয়োজন পড়ছে গাড়িগুলোর।

ফুটপাতের দেখা গেছে একই চিত্র। পথচারীদের চলাচলের জন্য তৈরি ফুটপাতগুলো হকারদের দখলে থাকায় বাধ্য হয়ে অনেককে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয় এক পথচারী বলেন, ফুটপাত দিয়ে হাঁটার কোনো সুযোগ নেই। সড়ক দিয়ে হাঁটতেও ভয় লাগে, পেছন থেকে কখন গাড়ি এসে ধাক্কা দেয়। প্রতিদিন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যাতায়াত করতে হয়।

চাঁদাবাজির অভিযোগ, উচ্ছেদেও স্থায়ী সমাধান নেই

অভিযোগ রয়েছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকলেও ফুটপাত ও সড়ক দখলের এই চিত্র দীর্ঘদিনের। এর পেছনে একটি শক্তিশালী অবৈধ চাঁদাবাজ সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ রয়েছে। লাইনম্যান ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে হকারদের কাছ থেকে দৈনিক ও পাক্ষিক ভিত্তিতে চাঁদা তোলা হয়। বিনিময়ে সড়কে এসব অবৈধ দোকান বসানোর সুযোগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

বিভিন্ন সময়ে সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হলেও তাতে স্থায়ী সমাধান আসেনি। অভিযান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও আগের অবস্থায় ফিরে আসে গুলিস্তানের সড়কগুলো।

নিয়মিত এই পথে চলাচলকারী যানবাহন চালক ও সাধারন নাগরিকদের দাবি, শুধু সাময়িক উচ্ছেদ অভিযান চালিয়ে সমস্যার সমাধান হবে না। চাঁদাবাজ সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে স্থায়ী সমাধানে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রন করা না গেলে গুরুত্বপূর্ণ এই পরিবহন কেন্দ্রের যানজট আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

আরও পড়ুনঃ ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৫৫

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে প্রশাসন ব্যর্থ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর