ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৫৫

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৫৫

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষে আহতদের উদ্ধার তৎপরতা

যাত্রাবাড়ী থানা প্রতিনিধিঃ

মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এবং ‘সচেতন গ্রাহক ফোরাম’ নামক একটি সংগঠনের সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হওয়া এই সহিংসতায় দুই পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে উভয় দলের প্রতিনিধিরা দাবি করেছেন।

অবস্থান কর্মসূচি থেকে যেভাবে সংঘর্ষ

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে চাকরি পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। কিছুক্ষন পর সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা সেখানে অবস্থান নিতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা এক পর্যায়ে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

গ্রাহক ফোরামের ভাষ্য

গ্রাহক ফোরামের সভাপতি নুর উন নবী মানিক অভিযোগ করে বলেন, অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত এসব ব্যক্তির সঙ্গে ব্যাংকের এখন আর কোনো সম্পর্ক নেই। ব্যাংকের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং নতুন করে ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা সেখানে জড়ো হয়েছিল বলে দাবি করেন তিনি। তিনি বলেন, তাঁদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের উপস্থিতিতেই হামলা চালানো হয়েছে। এছাড়াও তাঁদের ৩০ জন সদস্য আহত হয়েছেন, যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংগঠনটির এই নেতা।

চাকরিচ্যুতদের পাল্টা দাবি

অন্যদিকে চাকরিচ্যুতদের পক্ষে শহিদুল ইসলাম পাল্টা ধাওয়া ও হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, টানা দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ ভাবে অবস্থান নেওয়ার ২০ মিনিটের মধ্যেই গ্রাহক ফোরামের নামধারী একদল লোক তাঁদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্র করে এবং তাঁদের সরিয়ে দেয়। তার দাবি আন্দোলনকারীদের অন্তত ২৫ জন সদস্য আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ ব্যাংকের সামনে সরে যান চাকরিচ্যুতরা

ঘটনার পর চাকরিচ্যুতরা সেখান থেকে সরে গিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন। পরিস্থিতি সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহসীন আল মুরাদ জানান, সকালের সংঘর্ষের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ (কেপিআই) এলাকা হওয়ায় অবস্থানকারীদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে বলে জানান তিনি। অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুনঃ তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে প্রশাসন ব্যর্থ

মনোহরদীতে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর