ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মিরসরাইয়ে ‘গুণী শিক্ষক’ বাছাই প্রতিযোগীতায় অংশ নিতে যারা মনোনীত হলেন

মিরসরাইয়ে ‘গুণী শিক্ষক’ বাছাই প্রতিযোগীতায় অংশ নিতে যারা মনোনীত হলেন

মিরসরাইয়ে গুণী শিক্ষক হিসেবে মনোনীত তিন শিক্ষক

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তিন শিক্ষককে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত করা হয়েছে। উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোর অর্জনের ভিত্তিতে তাঁদের জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়।

মনোনীত তিন শিক্ষক হলেন গণকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফ উদ্দিন, আবুতোরাব এস. এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হারুন রশীদ এবং কাজীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শেখ ফরিদ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সংশ্লিষ্ট দপ্তরের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর মিরসরাই উপজেলায় ‘গুণী শিক্ষক’ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মানদণ্ডে মূল্যায়নের পর সর্বোচ্চ স্কোর পাওয়া তিন শিক্ষককে জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়। এ বিষয়ে ২০ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

মনোনীত শিক্ষক মো. শেখ ফরিদ বলেন, ‘যেকোনো স্বীকৃতি মানুষকে আরও উদ্যমী ও অনুপ্রাণিত করে। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও সুন্দরভাবে মন-প্রাণ দিয়ে কাজ করার প্রেরণা জোগাবে। এ অর্জন আমি আমার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি উৎসর্গ করছি।’

মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান বলেন, উপজেলা পর্যায়ে মনোনীত তিন শিক্ষককে জেলা পর্যায়ের গুণী শিক্ষক বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এদিকে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা ও অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে নির্বাচিত শিক্ষকদের সম্মাননা দেওয়ার কথা রয়েছে। নির্বাচিত প্রত্যেক শিক্ষককে এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।

সরকারি উদ্যোগে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন এবং বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে ২০ জন শিক্ষককে সম্মাননা দেওয়ার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষা থেকে পাঁচজন এবং মাদরাসা শিক্ষা থেকে পাঁচজন থাকবেন। এর বাইরে প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত আরও পাঁচজন শিক্ষক বিশেষ সম্মাননা পাবেন।

আরও পড়ুনঃ কমলাপুর রেল স্টেশনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতা ও যুবলীগকর্মী গ্রেপ্তার

ডিমলার আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘরই তালাবদ্ধ, উপকারভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর