ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home অন্যান্য...অপরাধ কমলাপুর রেল স্টেশনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতা ও যুবলীগকর্মী গ্রেপ্তার

কমলাপুর রেল স্টেশনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতা ও যুবলীগকর্মী গ্রেপ্তার

কমলাপুর স্টেশনে ককটেল বিস্ফোরণ

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধিঃ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ। একই দিনে যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজন হলেন শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কমলাপুর রেলস্টেশনের ইলেকট্রিশিয়ান মো. সাখাওয়াত হোসেন রায়হান এবং স্থানীয় যুবলীগকর্মী মো. সাইমুন।

২ নম্বর প্ল্যাটফর্মে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ জায়গায় সরে যেতে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশের সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, যাত্রাবাড়ী থানার দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিরাপদে উদ্ধার করে। পুলিশের দাবি, ককটেলগুলো সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, কমলাপুর ও যাত্রাবাড়ীর দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ ডিমলার আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘরই তালাবদ্ধ, উপকারভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ

জ্বালানি নীতিতে থাকবে ধারাবাহিকতা: যশোরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর