ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক ডিমলার আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘরই তালাবদ্ধ, উপকারভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ

ডিমলার আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘরই তালাবদ্ধ, উপকারভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ

ডিমলার আশ্রয়ণ প্রকল্পের ৯০ ঘর তালাবদ্ধ

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছা আশ্রয়ণ প্রকল্পের ১০০টি ঘরের মধ্যে ৯০টিই দীর্ঘদিন ধরে তালাবদ্ধ পড়ে আছে। বর্তমানে সেখানে বসবাস করছে মাত্র ১০টি পরিবার। উপকারভোগী নির্বাচনে অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির কারণে প্রকৃত গৃহহীনরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

২০২০-২১ অর্থবছরে ঝুনাগাছা আশ্রয়ণ প্রকল্পে ১০০টি ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয় দুই লাখ টাকা। নির্মাণ শেষে ঘরগুলো উপকারভোগীদের বুঝিয়ে দেওয়া হয়। তবে বর্তমানে প্রকল্পের অধিকাংশ ঘরেই কেউ বসবাস করছেন না। স্থানীয়দের অভিযোগ, উপকারভোগী নির্বাচনের সময় অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির কারণে অনেক প্রকৃত গৃহহীন মানুষ ঘর পাননি। বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে কারও কারও নিজস্ব বাড়ি রয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

এ ছাড়া প্রকল্পের জমি নিয়ে বিরোধ এবং জনমানবহীন এলাকায় প্রকল্পটি গড়ে ওঠায় অনেক ঘর খালি পড়ে রয়েছে বলে স্থানীয়দের ভাষ্য।

ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, “ঘর পেয়ে যারা থাকছেন না, তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে প্রশাসন। এছাড়া প্রকৃত গৃহহীনদের পুনর্বাসন করা হবে।“ ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।“

আরও পড়ুনঃ জ্বালানি নীতিতে থাকবে ধারাবাহিকতা: যশোরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর