ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home রাজনীতি নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল

নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল

নীলফামারীতে প্রতিবাদ মিছিলে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা

বিশেষ প্রতিনিধিঃ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা শাখা এর উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযম, সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি পক্ষ পরিকল্পিত ভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাঁদের দাবি, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও দেশের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয় এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ১৬

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর