ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home রাজনীতি নীলফামারীতে পৌর শ্রমিক দলের সভাপতি আরমান হককে সকল পদ থেকে অব্যাহতি

নীলফামারীতে পৌর শ্রমিক দলের সভাপতি আরমান হককে সকল পদ থেকে অব্যাহতি

নীলফামারীতে পৌর শ্রমিক দলের সভাপতি অব্যাহতির প্রেস বিজ্ঞপ্তি

বিশেষ প্রতিনিধিঃ

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নীলফামারী পৌর শ্রমিক দলের সভাপতি মো. আরমান হককে সভাপতির পদ এবং সংগঠনের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, নীলফামারী জেলা শাখার সভাপতি মো. নুর আলম ও সাধারণ সম্পাদক মো. জামিয়ার রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিদ্ধান্ত কার্যকর ২৭ সেপ্টেম্বর থেকেই

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আরমান হকের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকেই সিদ্ধান্তটি কার্যকর হবে।

একই সঙ্গে দলীয় বা সাংগঠনিক কোনো বিষয়ে আরমান হকের সঙ্গে যোগাযোগ না করতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে নীলফামারী জেলা শ্রমিক দল।

আরও পড়ুনঃ নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ছাড়লেন এমপি হাসনাত আবদুল্লাহ

বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলে পুনর্বহাল খায়রুল ইসলাম সজীব

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর