ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home অন্যান্য...অপরাধ সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয়ে দুইজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয়ে দুইজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয়ে দুইজন গ্রেপ্তার

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা ইনকামিং লেনে চেকপোস্ট পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝালকাঠির নলছিটি পৌরসভার রাজারবাগ এলাকার আব্দুর রবের ছেলে মো. সোহেল (৩৫) এবং গাজীপুরের জয়দেবপুর থানার আমনা আমতলী এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। দুজনই বর্তমানে ঢাকায় বসবাস করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ভুয়া র‍্যাব সদস্য পরিচয়দানকারী হিসেবে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি কালো রঙের র‍্যাব কটি, দুটি কালো রঙের ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার, একটি র‍্যাবের আইডি কার্ড, একটি ওয়ালটন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৯০টি কালো রঙের প্লাস্টিকের টাই জব্দ করা হয়েছে। এ ছাড়া একটি FZ-1 Version মোটরসাইকেলও এসময় জব্দ করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে এসআই চন্দন দের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ইতিমধ্যে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে ৭ থানায় অভিযানে গ্রেপ্তার ৮১ জন

আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর