ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক যশোরে ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চাঁচড়ায় এক মন্দিরে ১০১ প্রতিমা

যশোরে ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চাঁচড়ায় এক মন্দিরে ১০১ প্রতিমা

যশোরে ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১ প্রতিমা

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে এবছর মোট ৭৩৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৮টি বেশি বলে জানা গেছে। জেলার আটটি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী এসব মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তবে এই ৭৩৭টি মন্ডপের মধ্যে এবারের বিশেষ আকর্ষণ যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১টি প্রতিমা স্থাপন। প্রতিমা স্থাপনের কাজ ইতিমধ্যে শেষ হওয়ায় পুজো শুরুর আগেই এই বিপুল সংখ্যক প্রতিমা দেখতে মন্দিরটিতে এখনই ভিড় করছেন দর্শনার্থীরা।

চাঁচড়ায় ১০১ প্রতিমার ব্যতিক্রমী আয়োজন

চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১টি প্রতিমা নিয়ে এবারই প্রথম বৃহৎ পরিসরে পূজার আয়োজন করা হয়েছে বলে জানান চাঁচড়া সার্বজনীন পুঁজা উদযাপন কমিটির সভাপতি তাপস বিশ্বাস। আয়োজকরা জানিয়েছেন, প্রতিমাগুলো দেখতে দূর-দূরান্ত থেকে ইতিমধ্যে ভক্ত ও দর্শনার্থীরা ছুটে আসছেন। তাদের প্রত্যাশা, দুর্গোৎসবের দিনগুলোতে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে।

বর্মণপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শিমুল বর্মণ জানান, প্রতিবছর এই প্রাঙ্গণে পূজা অনুষ্ঠিত হলেও এবার ১০১টি প্রতিমা বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। আয়োজন সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। ১৫ সদস্যের একটি কমিটি সার্বিক কার্যক্রম তদারকি করছে।

প্রতিমা নির্মাণে কারিগরদের ব্যস্ততা

প্রতিমা নির্মাণ ও স্থাপনের কাজ করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্ডুটিয়ার আকাশ মণ্ডল। তাঁর সঙ্গে কাজ করেছেন সূর্য মণ্ডল, আভরাম মণ্ডল ও দ্বীপ মণ্ডল। আকাশ মণ্ডল জানান, ২০১৪ সাল থেকে তিনি দেবী প্রতিমা তৈরির কাজ করছেন।

১০ অক্টোবর মহালয়া, ১৬ অক্টোবর মহাষষ্ঠী

যশোর জেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, জেলার আট উপজেলায় ৭৩৭টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।

মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় থাকার বিশেষ নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, ভক্তরা যাতে নির্বিঘ্নে ও ভীতিহীন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা, বিপাকে তিন লাখ প্রার্থী

মোরেলগঞ্জে চালু হলো পাথুরিয়া পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্র

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর