ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home জাতীয় পাটগ্রামের বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যার্থ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যার্থ

বুড়িমারী সীমান্তে পুশইনের চেষ্টা ঘিরে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

হাতিবান্ধা উপজেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। রোববার (১৮ অক্টোবর) ভোরে বামনদল সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বাধায় ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয় বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও সীমান্তবাসীর তথ্য অনুযায়ী, ভোরের দিকে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত দিয়ে ৮ জন পুরুষ, ২ জন নারী ও ২ শিশু সহ মোট ১২ জনকে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি সদস্যরা বাধা দেন এবং সীমান্তে অবস্থান নেন। তাঁদের বাধার মুখে বিএসএফের ওই চেষ্টা সফল হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে।

সর্বশেষ তথ্যমতে, ওই ১২ জন বর্তমানে ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলা এবং সম্ভাব্য পুশইনের চেষ্টা ঠেকাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, বুড়িমারী সীমান্তের ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে। তবে এ ঘটনায় বিএসএফ ও বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য এবং পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ শিশুর জন্য কোন ডিম ভালো? দেশি, ফার্ম, হাঁস নাকি কোয়েল?

ডোমারে স্বাস্থ্যকেন্দ্রের ছাদে হাঁস ও ছাগল পালনের অভিযোগ, সেবা বঞ্চিত রোগীরা

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর