ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

বেনাপোলে চাঁদা দাবির অভিযোগে হযরত আলীর সংবাদ সম্মেলন

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় বাড়ি নির্মাণ করতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন প্রবাসফেরত হযরত আলী (৬৭)। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অস্ত্র নিয়ে হামলা, হত্যাচেষ্টা ও জমি দখলের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় আদালতে মামলা করেও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হযরত আলী। এ সময় তাঁর ভাইপো রাসেদুল ইসলাম মাসুম ও শ্যালক আলমগীর উপস্থিত ছিলেন।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি নির্মাণের কাজ চলাকালে কয়েকজন ব্যক্তি পিস্তল, রামদা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হযরত আলী সহ কয়েকজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হযরত আলীর অভিযোগ, এলাকার মান্নানের ছেলে কাসেম, মোকলেচুরের ছেলে নাজমুল ও মোজাম্মেল, হাসেমের ছেলে সদু, সাত্তারের ছেলে মোকলেছুর, মান্নানের ছেলে আক্তার, কাসেমের ছেলে ইয়ানুর এবং হাসেমের ছেলে মোস্তফা ল্যাটা তাঁর কাছে চাঁদা দাবি করেছেন। এ ঘটনায় তিনি বেনাপোল পোর্ট আমলি আদালতে মামলা করেছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, দাবিকৃত ২০ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং পরিবারের জমিজমা দখলের হুমকি দেওয়া হয়। অভিযুক্ত কাসেম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। হযরত আলীর ভাষ্য, মামলা করার পরও অভিযুক্ত ব্যক্তিদের হুমকির কারণে তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

তবে এ ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের মতামত জানা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ সৈয়দপুরে জালিয়াতি মামলা থেকে বাঁচতে মৃত্যু সনদ পরিবর্তনের অভিযোগ

মিরসরাইয়ে বারইয়ারহাট মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখান ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর