ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home ব্রেকিং নীলফামারীতে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবরোধ প্রত্যাহার

নীলফামারীতে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবরোধ প্রত্যাহার

দারোয়ানী রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দাদের রেললাইন অবরোধ

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দাদের টানা পাঁচ ঘণ্টার অবরোধ তুলে নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে দাঁড়ালে বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে চিলাহাটি থেকে খুলনা ও রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার সকাল থেকে দারোয়ানী রেলস্টেশনের ঐতিহ্য রক্ষা ও ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা রেললাইনে অবস্থান নিলে চিলাহাটি থেকে খুলনাগামী ‘রকেট মেইল’ ও ‘সীমান্ত এক্সপ্রেস’সহ বিভিন্ন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আন্দোলনকারীদের পক্ষে জামিয়ার রহমান জানান, দারোয়ানী একটি পুরোনো ও ঐতিহ্যবাহী রেলস্টেশন। আগে এখানে একাধিক ট্রেন থামলেও বর্তমানে সকালে মাত্র একটি লোকাল ট্রেন থামে। এতে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের চাহিদা পূরণ হচ্ছে না। স্থানীয় বাসিন্দা সাফিন আহমেদ বলেন, তাঁদের পূর্বপুরুষদের সময় থেকেই স্টেশনটি চালু রয়েছে এবং একসময় এখান দিয়ে বহু মানুষ যাতায়াত করতেন। বর্তমানে রেলসেবা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। তাই অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবি জানান তিনি।

নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ময়নুল হোসেন জানান, সকাল ৯টা ১৩ মিনিটে সীমান্ত এক্সপ্রেস নীলফামারী স্টেশনে পৌঁছানোর পর তাঁরা জানতে পারেন, দারোয়ানী স্টেশনে রকেট মেইল ট্রেন আটকে রেখে স্থানীয় বাসিন্দারা অবরোধ করছেন। এতে পুরো রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

ঘটনার খবর পেয়ে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বিরা আমাতুল্লাহ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন। পরে তিনি পাকশি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। ইউএনও জানান, বর্তমানে নতুন স্টেশনমাস্টারদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষে বন্ধ থাকা স্টেশনগুলোতে দ্রুত লোকবল নিয়োগ করা হবে। পাশাপাশি দারোয়ানী রেলস্টেশনে নতুন স্টেশনমাস্টার নিয়োগ এবং ট্রেনের যাত্রাবিরতি চালুর বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে। প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ যশোর জেলা বিএনপি কার্যালয়ে চালু হলো সৌরবিদ্যুৎ ব্যবস্থা

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে প্রধানমন্ত্রী

সত্য সংবাদের সকল খবর একসাথে পেতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর