ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আইন ও আদালত মিরসরাইয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে থানায় বসতবাড়ির রাস্তা বন্ধের অভিযোগ দায়ের

মিরসরাইয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে থানায় বসতবাড়ির রাস্তা বন্ধের অভিযোগ দায়ের

মিরসরাইয়ে বসতবাড়ির রাস্তা বন্ধের অভিযোগে দুই ভাইয়ের বিরোধ

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ৮ টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া এলাকার সাহাব উদ্দিন কোম্পানী বাড়িতে সাহাব উদ্দিন নামক এক ব্যক্তির বিরুদ্ধে বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছোট ভাই গিয়াস উদ্দিন জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাস্তা বন্ধের প্রতিবাদ করায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। এ ঘটনা ঘটে। অভিযোগে সাহাব উদ্দিনের দুই ছেলে মিজানুর রহমান ও মশিউর রহমান সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে অভিযোগকারী গিয়াস উদ্দিনের বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেন অভিযুক্তরা। পাকা দেয়াল নির্মাণের প্রস্তুতি হিসেবে সেখানে ট্রাকে করে ইট, বালু ও লোহার রড আনা হয়। এতে বাধা দিলে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি থানায় অভিযোগ করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দায়েকৃত অভিযোগে দাবি করেছেন গিয়াস উদ্দিন। এ বিষয়ে অভিযোগকারী গিয়াস উদ্দিন বলেন, বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনায় বর্তমানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

গিয়াস উদ্দিনের আরেক ভাই জামাল উদ্দিন বলেন, তাঁরা প্রায় তিন দশকের বেশি সময় ধরে বাড়িতে যাতায়াতের জন্য ওই রাস্তা ব্যবহার করে আসছেন। অন্য ভাইদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। পাশাপাশি নিরাপত্তাহীনতায়ও ভুগছেন বলে দাবি করেন তিনি। জামাল উদ্দিন আরও অভিযোগ করেন, তাঁর বড় ভাই সাহাব উদ্দিনের লাইসেন্স করা বন্দুক রয়েছে এবং তিনি কথায় কথায় সেটি দিয়ে মেরে ফেলার ভয় দেখান। অভিযোগের বিষয়ে সাহাব উদ্দিন বলেন, “ওই জায়গা আমার উঠান। আমার জায়গায় আমি দেয়াল নির্মাণ করছি। রাস্তা আমার উঠানের বাইরে করার জন্য তাঁদের বলেছি।” লাইসেন্স করা বন্দুক থাকার বিষয়ে সাহাব উদ্দিন বলেন, তাঁর কাছে লাইসেন্স করা বন্দুক রয়েছে, তবে তিনি কখনো পাখিও মারেননি। নিজের নিরাপত্তার জন্য বন্দুকটি রেখেছেন বলে দাবি করেন তিনি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ভাইদের মধ্যে চলাচলের জায়গা নিয়ে বিরোধের জেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর উভয় পক্ষের সঙ্গে বিষয়টি সমাধানের জন্য বৈঠক করেছে, তবে সমাধান হয়নি। সোমবার (২৬ অক্টোবর) আবারও উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। বিষয়টি সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে আহত ৩, গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর

নীলফামারীতে যুবদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর