ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক ডিমলা থানার ছাদ ধসে আহত পুলিশ কর্মকর্তা

ডিমলা থানার ছাদ ধসে আহত পুলিশ কর্মকর্তা

ডিমলা থানার জরাজীর্ণ ভবনের ছাদে ধসে পড়া পলেস্তারা

শোভন ভট্টাচার্য্য (নীলফামারি):

নীলফামারীর ডিমলা থানা ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় সরকারি কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটার ভেঙে অকেজো হয়ে পড়ে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তার কক্ষে আরও তিনজন সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।

যেভাবে ঘটে দুর্ঘটনা

আহত ব্যক্তি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোসলেম উদ্দিন। ঘটনার সময় তিনি ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন। ঘটনার বর্ণনা দিয়ে মোসলেম উদ্দিন বলেন, তিনি ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় তাঁর কক্ষের ছাদের পলেস্তারা আচমকা খুলে পড়ে তাঁর কাঁধে আঘাত লাগে। এ সময় ওই কক্ষের পুলিশি কার্যক্রমে ব্যবহৃত একটি কম্পিউটারও ভেঙে অকেজো হয়ে যায় বলে জানান তিনি।

ঘটনার পর মোসলেম উদ্দিনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জরাজীর্ণ ভবনে ৬২ পুলিশ সদস্যের কর্মস্থল

সংশ্লিষ্টরা জানান, ডিমলা থানা ভবনটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দোতলা ভবনের বিভিন্ন স্থান দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ে। অনেক জায়গায় ছাদ ও দেয়ালের পলেস্তারা খুলে রড বেরিয়ে গেছে, কোথাও কোথাও পলেস্তারা খসে পড়ছে এবং ভবনের বিভিন্ন অংশ স্যাঁতসেঁতে। এই জরাজীর্ণ ভবনে ৬২ জন পুলিশ সদস্য কর্মরত আছেন।

নতুন ভবনের আশ্বাস

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ইতিমধ্যে পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে এবং তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছেন। তাঁর আগে যাঁরা এখানে দায়িত্বে ছিলেন, তাঁরা নতুন ভবনের চাহিদা দিয়েছিলেন এবং অল্প সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণকাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ লালমনিরহাট সীমান্তে ৭ হাজার ইয়াবা জব্দ করল ১৫ বিজিবি

হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সত্য সংবাদের সকল সংবাদ পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর