ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক লালমনিরহাট সীমান্তে ৭ হাজার ইয়াবা জব্দ করল ১৫ বিজিবি

লালমনিরহাট সীমান্তে ৭ হাজার ইয়াবা জব্দ করল ১৫ বিজিবি

লালমনিরহাটে জব্দ করা ইয়াবা ট্যাবলেটের প্যাকেট

সানোয়ার রাকিবুল ইসলাম (লালমনিরহাট):

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর ধারাবাহিক মাদকবিরোধী বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে সাত হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আজ শনিবার জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারত থেকে একটি বড় মাদকের চালান বাংলাদেশে পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৫ বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্তে নজরদারি বাড়িয়ে তল্লাশি অভিযান চালায়। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা প্লাস্টিকের ব্যাগ ফেলে রেখে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে প্যাক করা অবস্থায় সাত হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় টহলদল।

২১ লাখ টাকা মূল্যের চালান জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক জানান, জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২১ লাখ টাকা। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর অথবা ধ্বংসকরণের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যুবসমাজ ও দেশকে মাদকের হাত থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় ১৫ বিজিবির এই কঠোর নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন শাখার নেতাদের শোকজ

সত্য সংবাদের সকল সংবাদ পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর