ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক ডিপোতে ভয়ভীতি দেখিয়ে বিনামূল্যে অকটেন পাওয়ার অভিযোগে রাশেদ নামে এক ব্যক্তি গ্রেপ্তার

ডিপোতে ভয়ভীতি দেখিয়ে বিনামূল্যে অকটেন পাওয়ার অভিযোগে রাশেদ নামে এক ব্যক্তি গ্রেপ্তার

বিনামূল্যে অকটেন পাওয়ার অভিযোগে রাশেদ গ্রেপ্তার

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর এক কর্মকর্তাকে ভয়ভীতি দেখিয়ে বিনামূল্যে অকটেন নেওয়ার চেষ্টার অভিযোগে রাশেদ আহম্মেদ (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, রাশেদ আহম্মেদ প্রতি মাসে ৫০০ লিটার অকটেন বিনামূল্যে দেওয়ার জন্য ডিপোর কর্মকর্তাদের ওপর চাপ দিয়ে আসছিলেন। প্রতি লিটার ১৪৫ টাকা হিসাবে ৫০০ লিটার অকটেনের মূল্য ৭২ হাজার ৫০০ টাকা।

অভিযোগে আরও বলা হয়, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবর রহমানের নিয়ন্ত্রণাধীন ডিপো থেকে সংসদ সদস্যের পিএসের ব্যবহৃত গাড়ির জন্য বিনামূল্যে ৫০০ লিটার অকটেন চাওয়া হয়।

ডিপোর পক্ষ থেকে বিনামূল্যে জ্বালানি তেল দিতে অপারগতা জানানো হলে রাশেদ আহম্মেদ বিভিন্ন সময় ওই কর্মকর্তার ওপর চাপ ও ভয়ভীতি দেখান বলে অভিযোগ করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর দুপুরে গোদনাইল এলাকায় মেঘনা ডিপোর অফিস কক্ষে ঢুকে তিনি আবারও ৫০০ লিটার অকটেন বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় জ্বালানি তেল দিতে অস্বীকৃতি জানালে ওই কর্মকর্তাকে হুমকি দেওয়া এবং চাকরি থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ রয়েছে। পরে ভুক্তভোগী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে রাশেদ আহম্মেদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে রাশেদ গ্রেপ্তার

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের এসও রোডের মন্ডলপাড়া এলাকা থেকে রাশেদ আহম্মেদকে গ্রেপ্তার করে। পরে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপারের জেলা জজ, ডিসি ও সিজেএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীতে ব্যাংক নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর