ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মিরসরাইয়ে মারকাজুত তাহফিজ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

মিরসরাইয়ে মারকাজুত তাহফিজ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

মিরসরাইয়ে মারকাজুত তাহফিজ মাদ্রাসা অভিভাবক সমাবেশে পুরস্কার বিতরণ

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ে মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী।

‘আদর্শ দ্বীনদার হিসেবে গড়ে তুলতে হবে সন্তানদের’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নুরুল আলম তৌহিদী বলেন, একটি শিশুর প্রকৃত শিক্ষা ও নৈতিক বিকাশে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, আদর্শ মানুষ ও প্রকৃত দ্বীনদার হিসেবে গড়ে তুলতেও অভিভাবকদের সচেতন হতে হবে বলে মন্তব্য করেন তিনি। পবিত্র কোরআনের শিক্ষায় শিক্ষিত প্রজন্মই সমাজ ও দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে বলে জানান তিনি।

সভাপতির বক্তব্যে মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি কোরআন-সুন্নাহর আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন বলে জানিয়ে সন্তানদের নিয়মিত পড়াশোনা ও মাদ্রাসায় উপস্থিতির বিষয়ে অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন

মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন ও মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গিয়াস উদ্দিন, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা নজরুল ইসলাম এবং মৌলভী নজির আহম্মদ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা জসিম উদ্দিন, হাফেজ ক্বারী আব্দুল মান্নান।

কোরআন তেলাওয়াত থেকে ইংরেজি ছড়া—নানা প্রতিযোগিতা

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, গজল, আসমাউল হুসনা, হাদিস শরিফসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া ইংরেজি একটি শব্দ থেকে বিভিন্ন শব্দ ও অর্থ লেখা এবং ইংরেজি যৌথ ছড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সন্তানদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করায় কয়েকজন অভিভাবককেও বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এ সময় মাদ্রাসার হেফজ ও নুরানী বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ নীলফামারীতে লোডশেডিংয়ে নষ্ট হওয়ার শঙ্কায় ৭৭ হাজার টন আলু

কদমরসুল সেতুর দখলকৃত অংশ উচ্ছেদের দাবিতে স্মারকলিপি

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর