ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মনোহরদীতে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

মনোহরদীতে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

মনোহরদীতে ইয়াবা সেবনের অভিযোগে যুবকের কারাদণ্ড

মনোহরদী উপজেলা প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে মো. সিফাত ভূঁইয়া নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার একদুরিয়া ইউনিয়নের চক বগাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সিফাত ভূঁইয়া চক বগাদী এলাকার বাসিন্দা।

অভিযানের সময় সিফাতের কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ মনোহরদীতে আদালতের রায়ের পর বাদীকে জমির দখল বুঝিয়ে দিল উপজেলা প্রশাসন

সৈয়দপুরে ৩৯ বোতল স্কাপ সিরাপসহ ৩ জন আটক

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর