ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক নীলফামারীতে নানা আয়োজনে বিশ্ব ডাক দিবস পালিত

নীলফামারীতে নানা আয়োজনে বিশ্ব ডাক দিবস পালিত

নীলফামারীতে বিশ্ব ডাক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে। ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৯ অক্টোবর) সকালে জেলা প্রধান ডাকঘরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডাক দিবস উপলক্ষে যত আয়োজন

দিবসটি পালন উপলক্ষে সকালে নীলফামারী প্রধান ডাকঘর চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকঘর চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী প্রধান ডাকঘরের হেড পোস্টমাস্টার মো. শামসুজ্জোহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মো. একরামুল হক। এ ছাড়া অন্যান্যদের মধ্রে বক্তব্য দেন নীলফামারী প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার লেবু চন্দ্র রায়, কিশোরগঞ্জ উপজেলা পোস্টমাস্টার মো. আমিনুর রহমান শাহ এবং শহর পরিদর্শক নির্মল রায়।

প্রযুক্তি নির্ভর ডাকসেবার ওপর গুরুত্ব

আলোচনা সভায় বক্তারা বলেন, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ডাক বিভাগ আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবার দিকে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চালু হওয়া ‘স্পিড পোস্ট’ সেবার মাধ্যমে দ্রুত ও স্বল্প খরচে চিঠি, দাপ্তরিক নথিপত্র এবং পার্সেল পাঠানোর সুবিধা তৈরি হয়েছে। তাঁরা বলেন, ডাক বিভাগের এই আধুনিক সেবার মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকেরা উপকৃত হচ্ছেন।

আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার চার

নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর