ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার আসামিদের কাছ থেকে জব্দ মাদক

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

দুই দিনে দুই স্থানে অভিযান

পুলিশ জানায়, ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় স্বপ্ন শপের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে বাবুকে (৩২) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

অন্যদিকে ৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় নুর উদ্দিন সুপার শপের সামনে অভিযান চালিয়ে মো. খোকনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।

দুই মামলা, আদালতে প্রেরণ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ নীলফামারী টিচার্স ট্রেনিং কলেজে বিএড কোর্সে অনিয়মের অভিযোগ

জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের, জাতিসংঘে তুলবেন প্রধানমন্ত্রী শাহ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর