ঢাকা
ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home স্পোর্টস মিরসরাইয়ে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে জয়ী বিএম স্পেশাল

মিরসরাইয়ে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে জয়ী বিএম স্পেশাল

মিরসরাইয়ে প্রীতি ফুটবল ম্যাচে বিএম স্পেশাল দলের খেলোয়াড়রা

মিরসরাই উপজেলা প্রতিনিধি:

মিরসরাইয়ে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে জয়ী বিএম স্পেশাল

চট্টগ্রামের মিরসরাইয়ে ফুটবলপ্রেমীদের মাতিয়ে তুলতে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে মিরসরাই উপজেলা স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় বিএম স্পেশাল ও এমএ অ্যাডভান্স দল। নির্ধারিত সময়ের খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে এমএ অ্যাডভান্স দলকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় বিএম স্পেশাল দল।

মাঠে উপস্থিত ছিলেন যাঁরা

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্টের টেকনিক্যাল হেড মো. ইমতিয়াজ হোসেন, এরিয়া ম্যানেজার গাজী মুহাম্মদ কামরুল হাসান, সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ মো. আতিকুর রহমান, দুলাল অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী ও ডিলার মো. মাইন উদ্দিন, হুদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও রিটেলার মো. ফাহিম ফিরোজ, মুসলিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মুসলিম উদ্দিন এবং হলি ট্রেডার্সের ম্যানেজার ও ডিলার মো. রাসেলসহ সংশ্লিষ্টরা।

বিজয়ীদের হাতে ট্রফি-মেডেল

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী বিএম স্পেশাল দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। আয়োজকরা জানান, ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ ডোমারে ক্লাসরুমে সিলিং ফ্যান খুলে পড়ে আহত শিক্ষার্থী

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনে অভিযান, বিনষ্ট ২০ হাজার ফুট পাইপ

সত্য সংবাদের সকল ভিডিও সংবাদ দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর