ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক কদমরসুল সেতুর দখলকৃত অংশ উচ্ছেদের দাবিতে স্মারকলিপি

কদমরসুল সেতুর দখলকৃত অংশ উচ্ছেদের দাবিতে স্মারকলিপি

কদমরসুল সেতুর দখলকৃত অংশ উচ্ছেদের দাবিতে স্মারকলিপি প্রদান

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

শহর ও বন্দরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণাধীন কদমরসুল সেতুর দখলকৃত অংশ দ্রুত উচ্ছেদের দাবিতে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম ও বন্দর উন্নয়ন ফোরাম।

সোমবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা শেষে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক হাফেজ কবির আহমেদ, সদস্যসচিব লতিফ রানা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, টিভি উপস্থাপক কাজী সাঈদসহ আরও অনেকে।

দখলদার না সরলে থমকে যেতে পারে সেতুর কাজ

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, শীতলক্ষ্যা সেতুর বন্দর ও শহরের বেশির ভাগ অংশে পাইলিংয়ের কাজ চলমান থাকলেও রেলওয়ের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ দখলদারদের কারণে পাইলিংয়ের কাজ করা যাচ্ছে না। দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করা না গেলে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসম্পূর্ণ রেখে চলে যেতে পারে, আর সেক্ষেত্রে দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতুর নির্মাণকাজ আবারও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। তাই আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানান নেতৃবৃন্দ।

‘জনস্বার্থে আমাদেরই ভাঙতে হবে’: নাসিক প্রশাসক

নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে এবং এ কাজে সফল না হলে নারায়ণগঞ্জবাসীই বঞ্চিত হবে। দখলকৃত অংশ উচ্ছেদের দায়িত্ব রেলওয়ের হলেও তারা তা করছে না বলে জানান তিনি। যেহেতু তারা করছে না, তাই জনস্বার্থে নিজেদেরই ভাঙতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলে দ্রুত অবৈধ দখলদার উচ্ছেদে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি, আর দ্রুততম সময়ে উচ্ছেদ করে বাকি পাইলিংয়ের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ২

নীলফামারী টিচার্স ট্রেনিং কলেজে বিএড কোর্সে অনিয়মের অভিযোগ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর