ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক নীলফামারীতে ব্যাংক নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা

নীলফামারীতে ব্যাংক নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা

নীলফামারীতে ব্যাংক নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধিঃ

ব্যাংকগুলোর নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নীলফামারী জেলার পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।

সোমবার (৭ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আইনশৃঙ্খলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

সভায় ব্যাংক কর্মকর্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ব্যাংকের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় ও সমস্যার কথা তুলে ধরেন তাঁরা। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।

পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন ব্যাংক কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা ও বক্তব্য শোনেন এবং আইনগতভাবে তা সমাধানের আশ্বাস দেন। নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় যাঁরা উপস্থিত ছিলেন

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো. ফারুক আহমেদ পিপিএম-সেবা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ও ১.২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

লালমনিরহাটে সার সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ, কৃষকদের বিক্ষোভ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর