ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপারের জেলা জজ, ডিসি ও সিজেএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপারের জেলা জজ, ডিসি ও সিজেএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপারের জেলা জজ ও ডিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ও জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীনের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।

নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়

সাক্ষাৎকালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় হয়। সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জের জনগণের নিরাপত্তা এবং জনসেবা আরও কার্যকর ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ নীলফামারীতে ব্যাংক নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা

ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ও ১.২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর