মনোহরদী উপজেলা প্রতিনিধিঃ
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় আদালতের রায়ের পর নরসিংদীর মনোহরদীতে ৫০ দশমিক ৫৭ শতাংশ জমির দখল বাদী পক্ষকে বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্ডীতলা মৌজায় ৯টি দাগভুক্ত ওই জমি বাদী পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় বাদী-বিবাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় আদালতের রায়ের ভিত্তিতে জমির দখল বুঝিয়ে দেওয়ার এ কার্যক্রম পরিচালনা করা হয়। উচ্ছেদ ও জমির দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। এ সময় মনোহরদী থানা পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
আরও পড়ুনঃ সৈয়দপুরে ৩৯ বোতল স্কাপ সিরাপসহ ৩ জন আটক
