ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

ডোমারে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনাস্থল

বিশেষ প্রতিনিধিঃ

সৈয়দপুর থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫ টা ৪৫ মিনিটে ট্রেনটি সৈয়দপুর থেকে ছেড়ে আসার কিছু সময় পর নীলফামারীর ডোমার উপজেলার কাজীরহাট এলাকায় পৌছালে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশের বক্তব্য

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ডোমারের কাজিরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত মরদেহ উদ্ধার করে। তাঁর পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রকৃয়া চলমান বলে জানান তিনি।

আরও পড়ুনঃ ডিপোতে ভয়ভীতি দেখিয়ে বিনামূল্যে অকটেন পাওয়ার অভিযোগে রাশেদ নামে এক ব্যক্তি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপারের জেলা জজ, ডিসি ও সিজেএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সত্য সংবাদের ভিডিও খবর পড়তে এখানে ক্লিক করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর