ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মনোহরদীতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মত বিনিময়

মনোহরদীতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মত বিনিময়

মনোহরদীতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা

মনোহরদী উপজেলা প্রতিনিধিঃ

শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নরসিংদীর মনোহরদী উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর ও সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং মানসম্মত পাঠদান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের করণীয় নিয়েও সভায় আলোচনা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার মানোন্নয়নে নিজ নিজ প্রতিষ্ঠানে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ মনোহরদীতে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

মনোহরদীতে আদালতের রায়ের পর বাদীকে জমির দখল বুঝিয়ে দিল উপজেলা প্রশাসন

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর