হাতিবান্ধা উপজেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ২৯৮ বোতল এস্কাফ এবং ১০০ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুরের একটি অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
খাটের নিচে বস্তায় লুকানো ছিল কাশির সিরাপ
র্যাব সূত্র জানায়, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামে রাজু আহম্মেদ নামের এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর শোয়ার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৯৮ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় কর্ণপুর গ্রামের মো. আপ্তার আলীর ছেলে মো. রাজু আহম্মেদ (২৫) এবং একরামুল হকের ছেলে শাহজাদা ইসলাম ওরফে শাওনকে (৩৭)।
সীমান্ত থেকে সংগ্রহ করে সরবরাহ করতেন মাদক
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এই ঘটনায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ কর্তৃপক্ষ জানায়, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। যেকোনো অপরাধ বা মাদকের তথ্যের জন্য ‘৯৯৯’ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে র্যাব।
আরও পড়ুনঃ মনোহরদীতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মত বিনিময়
মনোহরদীতে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড
