ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home স্বাস্থ্য ও চিকিৎসা মিরসরাইয়ে মেডিকেল ক্যাম্পে অর্ধশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মিরসরাইয়ে মেডিকেল ক্যাম্পে অর্ধশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় ৫০ জন রোগী। এ ছাড়া প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের উত্তর কুরুয়া ভূঁইয়াপাড়া নুরিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে এবং ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিস কেয়ারের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চিকিৎসক ইকবাল হোসেন নিজামী রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

মাদ্রাসার প্রধান সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দিনের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমাজসেবক ও দলিল লেখক জিয়া উদ্দিন বাবলু। এতে সহযোগিতা করেন প্রজন্ম মিরসরাইয়ের সাবেক সভাপতি রহিম উদ্দিন, ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিস কেয়ারের পরিচালক সাদেকুল ইসলাম সোহাগ, মমিনুল ইসলাম শাহীন, ইফতেখার উদ্দিন রাবিত, শাহরিয়ার সহ আরও অনেকে। মেডিকেল ক্যাম্প শেষে চিকিৎসক ইকবাল হোসেন নিজামী ও ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিস কেয়ারের পরিচালক সাদেকুল ইসলাম সোহাগের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসার প্রধান সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা ও নানা কারণে অনেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে তাঁদের উপকার করতে পেরে মাদ্রাসা কতৃপক্ষ আনন্দিত।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন বলে জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারী চিকিৎসক, ডক্টরস পয়েন্টের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুহাম্মদ নাজিম উদ্দিন।

আরও পড়ুনঃ ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগে অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা লাইফ সেইফারের

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর