ডেক্স রিপোর্টঃ
বাংলাদেশ ব্যাংকের ক্রিপ্টো সতর্কবার্তা জারি করে সাধারণ মানুষকে Crossmarket ai সহ অনুমোদনহীন ক্রিপ্টো ট্রেডিং ও এমএলএম (MLM) প্ল্যাটফর্মে বিনিয়োগ, লেনদেন কিংবা সদস্য না হওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
অনুমোদনহীন প্ল্যাটফর্মে বিনিয়োগে ঝুঁকির সতর্কতা
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, Crossmarket.ai বা এ ধরনের অন্য কোনো অনুমোদনহীন ক্রিপ্টো ট্রেডিং ও এমএলএমভিত্তিক প্ল্যাটফর্মে আর্থিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকা প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, এসব প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্সপ্রাপ্ত কিংবা অনুমোদিত নয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্ল্যাটফর্মে বিনিয়োগ বা আর্থিক লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে। তাই সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধির আহ্বান
বাংলাদেশ ব্যাংক জনস্বার্থে এ সতর্কবার্তা গণমাধ্যমে প্রচারের অনুরোধ জানিয়েছে, যাতে সাধারণ মানুষ অনুমোদনহীন আর্থিক প্ল্যাটফর্ম সম্পর্কে সচেতন হতে পারেন এবং সম্ভাব্য প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন।
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শাকিলের লড়াই, দেড় বছর পরও শেষ হয়নি চিকিৎসা
তথ্য সূত্রঃ বাংলাদেশ ব্যাংক
