ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক সৈয়দপুরে ৩৯ বোতল স্কাপ সিরাপসহ ৩ জন আটক

সৈয়দপুরে ৩৯ বোতল স্কাপ সিরাপসহ ৩ জন আটক

সৈয়দপুরে ৩৯ বোতল স্কাপ সিরাপসহ মাদক বিক্রেতা আটক

বিশেষ প্রতিনিধিঃ

মাদকবিরোধী অভিযানে নীলফামারীর সৈয়দপুরে ৩৯ বোতল স্কাপ সিরাপসহ এক মাদক বিক্রেতা ও দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় পুলিশের তরফ থেকে এ অভিযান চালানো হয়।

নীলফামারী জেলা পুলিশ সুপার ফরহাদ হোসেনের নির্দেশনায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. শামসুল হক সড়ক, শেরেবাংলা সড়ক ও রেললাইনের পাড়ে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. নুরনবী। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজাসহ পুলিশের সদস্যরা এতে অংশ নেন।

অভিযান চলাকালে শহীদ ডা. শামসুল হক সড়কের কাপড় মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকান থেকে আমানত হোসেন রকি (৩৫)কে আটক করা হয়। পুলিশ তাকে চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে উল্লেখ করেছে। এ সময় তার কাছ থেকে ৩৯ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

একই অভিযানে রাজু (২৩) ও আব্দুল মজিদ ওরফে সবুজ (৩৫) নামে আরও দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। রাজু মুন্সিপাড়া খেজুরবাগ এলাকার নওশাদের ছেলে। আর সবুজ অফিসার কলোনির মৃত মাহমুদ আলমের ছেলে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত দুজনকেই এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক রকি সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়া মহল্লার মৃত মনির উদ্দিনের ছেলে। এর আগে গত ৩১ মে দুপুর ২টার দিকে শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকার বাসিন্দারা তাকে ২৫ বোতল স্কাপ সিরাপসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। পুলিশ বলছে, রকি চকলেটের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে।

সৈয়দপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সৈয়দপুর সার্কেল মো. নুরনবী বলেন, মাদকমুক্ত সৈয়দপুর তথা নীলফামারী জেলা গড়তে তারা বদ্ধপরিকর। তিনি জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে অভিযান চলছে। এর অংশ হিসেবে সৈয়দপুরে অভিযান চালানো হয়েছে। এর আগের দিন নীলফামারী সদরের দারোয়ানী টেক্সটাইল মিলস এলাকায় একই ধরনের অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজাস বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। গত এক সপ্তাহে প্রায় ১৫ জন মাদকসেবী ও বিক্রেতাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সৈয়দপুরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

ডিপোতে ভয়ভীতি দেখিয়ে বিনামূল্যে অকটেন পাওয়ার অভিযোগে রাশেদ নামে এক ব্যক্তি গ্রেপ্তার

সত্য সংবাদের ভিডিও সংবাদ পড়তে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর